স্বাস্থ্য ও শারীরশিক্ষা কর্মপত্র 32 পাতা

১। দু-এক কোথায় উত্তর দাও :

(i) যদি কোনো শিক্ষার্থীর দেহভর সূচক ২৫ কিলোগ্রাম/মিটার^২ -এর বেশি হয় তাহলে সে কোন শ্রেনিভুক্ত?

উত্তর: তাহলে সে বেশি ওজন -এ শ্রেণীভুক্ত

(ii) দেহভর সুচক কী?

উত্তর: দেহভর সূচক এমন একটি পদ্ধতি যার মাধ্যমে মানবদেহের উচ্চতা ও ওজনের অনুপাত দেহে উপস্থিত মেদের পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায়

২। অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি :

(i) ওজন কমানোর দুটি নীতি বর্ণনা করো

(ii) মেদ বৃদ্ধি রোধ করে এমন চারটি ব্যায়্মের নাম লেখ

৩। সঠিক উত্তরটি নির্বাচন করে (✔️) চিহ্ন দাও।

১। শরীর ও মনকে সুস্থ-সবল, সুগঠিত ও কর্মক্ষম এবং ব্যাধির হাত থেকে সুরক্ষিত করে রাখাকে কী বলা হয়?
(ক) আরোগ্য (খ) সুস্থতা (গ) স্বাস্থ্য

উত্তর: (গ) স্বাস্থ্য

২। জীবদেহের ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন ও রোগ প্রতিরোধের জন্য প্রয়োজন কী?
(ক) খাদ্য (খ) ভিটামিন (গ) খাদ্য ও পরিপোষক

উত্তর: (গ) খাদ্য ও পরিপোষক

৩। কোন খাদ্য উপাদানকে শরীরগঠনকারী খাদ্য বলা হয়?
(ক) শর্করা (খ) প্রোটিন (গ) ফ্যাট

উত্তর: (খ) প্রোটিন

৪। কোন খাদ্য উপাদানকে শক্তি প্রদানকারী খাদ্য উপাদান বলা হয়?
(ক) প্রটিন (খ) কার্বোহাইড্রেট (গ) ভিটামিন – A

(খ) কার্বোহাইড্রেট

৫। কোন খাদ্য উপাদানকে রোগ প্রতিরোধকরি খাদ্য উপাদান বলা হয়?
(ক) ভিটামিন (খ) ফ্যাট (গ) শর্করা

উত্তর: (ক) ভিটামিন

৬। জল কী?
(ক) খাদ্য (খ) পরিপোষক (গ) (ক) ও (খ) উভয়ই

উত্তর: (গ) (ক) ও (খ) উভয়ই

৭। দৈনিক খাদ্য তালিকায় এক বা একাধিক খাদ্য উপাদানের অভাবজনিত কারণে যে রোগ সৃষ্টি হয় তাকে কী রোগ বলা হয় ?
(ক) উৎপত্তিজনিত রোগ (খ) অপুষ্টিজনিত রোগ (গ) কোনোটিই নয়

উত্তর: (খ) অপুষ্টিজনিত রোগ

৮। ভুল বা অনিয়মিত খাদ্য গ্রহণের ফলে পরিপোষকের মাত্রা যথাযথ না হয়ে কম বা বেশি হওয়ার ফলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে কী বলে ?
(ক) অপুষ্টি (খ) পুষ্টি (গ) উনপুষ্টি

উত্তর: (ক) অপুষ্টি

৯। রোগ প্রতিরোধকারী খাদ্য উপাদানের প্রধান্য থাকে কিসের ?
(ক) প্রোটিন (খ) ভিটামিন (গ) শর্করা

উত্তর: (খ) ভিটামিন

১০। কোনটি ভিন্ন প্রকৃতির খাদ্যবস্তু ?
(ক) মাখন (খ) দই (গ) বনস্পতি

উত্তর: (গ) বনস্পতি

১১। দেহের সূচকের মান ১৮.৫ (কিলোগ্রাম/মিটার²)-এর কম হলে ওই ব্যক্তি সূচকের কোন শ্রেণিভুক্ত হিসেবে চিহ্নিত হবেন ?
(ক) কম ওজন (খ) স্বাভাবিক ওজন (গ) স্থূলকায়

উত্তর: (ক) কম ওজন

১২। একজন পূর্ণবয়স্ক পুরুষের দেহের ওজনের মোট কত শতাংশ মেদ থাকে ?
(ক) ১৫ (খ) ২০ (গ) ১০

উত্তর: (ক) ১৫

১৩। দেহের ফ্যাটের পরিমাণ বেশি হলে বা দেহে অতিরিক্ত চর্বি সঞ্চিত হলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে কী বলে ?
(ক) উনপুষ্টি (খ) মেদাধিক্য (গ) রিকেট

উত্তর: (খ) মেদাধিক্য

১৪। মেদাধিক্যের কারণ কী ?
(ক) শরীর চর্চার অভ্যাস
(খ) অধিক তাপমূলক খাদ্য গ্রহণ
(গ) (ক) ও (খ) উভয়ই

উত্তর: (খ) অধিক তাপমূলক খাদ্য গ্রহণ

১৫। মেদ কমাতে কী করতে হবে ?
(ক) যথেষ্ট শরীরচর্চার অভ্যাস ত্যাগ করতে হবে।
(খ) ফাস্টফুড, মিষ্টি, তেল মশলাযুক্ত খাবার বর্জন করতে হবে।
(গ) (ক) ও (খ) উভয়ই

উত্তর: (খ) ফাস্টফুড, মিষ্টি, তেল-মশলাযুক্ত খাবার বর্জন করতে হবে

১৬। কোন খাবারে শর্করা জাতীয় খাদ্য উপাদানের প্রধান্য থাকে ?
(ক) মাছ (খ) ঘি (গ) ভাত

উত্তর: (গ) ভাত

১৭। কোন খাবারটিতে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উপাদানের প্রধান্য থাকে না ?
(ক) আলু (খ) ডাল (গ) মিষ্টি

উত্তর: (খ) ডাল

১৮। কোন খাবারে প্রোটিন জাতীয় খাদ্য উপাদানের প্রধান্য থাকে ?
(ক) দুধ (খ) ঘি (গ) কচু

উত্তর: (ক) দুধ

১৯। কোন খাবারটি প্রোটিন জাতীয় খাবার নয় ?
(ক) মাছ (খ) শিমের বীজ (গ) কাঁঠাল

উত্তর: (গ) কাঁঠাল

২০। কোন খাবারে স্নেহপদার্থ জাতীয় খাদ্য উপাদানের প্রধান্য থাকে ?
(ক) মিষ্টি (খ) ডিম (গ) ডিমের কুসুম

উত্তর: (গ) ডিমের কুসুম

২১। কোন খাবারটি স্নেহপদার্থ জাতীয় খাদ্য উপাদান নয় ?
(ক) নারকেল (খ) চিনাবাদাম (গ) রসুন

উত্তর: (গ) রসুন

২২। কোন জাতীয় খাদ্য উপাদানে ভিটামিন জাতীয় খাদ্য উপাদানের প্রধান্য থাকে ?
(ক) শিমের বীজ (খ) তুঁত (গ) কাঁচা লঙ্কা

উত্তর: (গ) কাঁচা লঙ্কা

২৩। কোন জাতীয় খাবারের মধ্যে ভিটামিন জাতীয় খাদ্য উপাদান থাকে না ?
(ক) পেঁয়াজ (খ) লেবু (গ) মিষ্টি

উত্তর: (গ) মিষ্টি

২৪। কোন জাতীয় খাবারে ক্যালসিয়াম জাতীয় খাদ্য উপাদানের প্রধান্য থাকে ?
(ক) ডাবের জল (খ) আঙুর (গ) ছোটো মাছ

উত্তর: (গ) ছোটো মাছ

২৫। সোডিয়াম খাদ্য উপাদানটি কোন খাদ্য থেকে পাওয়া যায় ?
(ক) ডাবের জল (খ) শশা (গ) আখ

উত্তর: (ক) ডাবের জল

২৬। খাদ্য উপাদানে আয়োডিন আমরা কোন খাদ্য থেকে পাই ?
(ক) লাল শাক (খ) শিমের বীজ (গ) সামুদ্রিক মাছ

উত্তর: (গ) সামুদ্রিক মাছ

২৭। কোনো ব্যক্তির ওজন উচ্চতার তুলনায় বেশি হলে এবং যদি ওই ব্যক্তির দেহের সূচক ৩০ (কিলোগ্রাম/মিটার²)-এর বেশি হয় তাহলে ওই ব্যক্তির কোন রোগের সম্ভাবনা বেশি থাকে ?
(ক) নিউমোনিয়া (খ) থ্যালাসেমিয়া (গ) হৃদ রোগ

উত্তর: গ) হৃদ রোগ

২৮। যে সকল আহার্য সামগ্রীতে খাদ্য উপাদানের সব কয়টি উপাদান ও জল যথোপযুক্ত পরিমাণে থাকে তাকে কী বলে ?
(ক) খাদ্য (খ) ভিটামিন (গ) সুষম খাদ্য

উত্তর: (গ) সুষম খাদ্য

২৯। বিদ্যালয় স্বাস্থ্য কর্মসূচির উদ্দেশ্য কী ?
(ক) স্বাস্থ্যকর জীবনযাত্রা ও স্বাস্থ্যকর পরিবেশ নিয়ন্ত্রণ।
(খ) স্বাস্থ্য উন্নয়ন ও শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন।
(গ) (ক) ও (খ) উভয়ই

উত্তর: (গ) (ক) ও (খ) উভয়ই

৩০। বিবৃতি : খাদ্যই পরিপোষক কিন্তু সকল পরিপোষক খাদ্য নয়
(ক) বিবৃতি সঠিক (খ) বিবৃতি মিথ্যা

উত্তর: (ক) বিবৃতি সঠিক

৩১। দেহ্ভর সূচক (BMI) আমাদের কী ধারণা দেয়?
(ক) মেদের পরিমাণ
(খ) মাংসের পরিমাণ (গ) হাড়ের পরিমাণ (ঘ) রক্তের পরিমাণ

উত্তর: (ক) মেদের পরিমাণ

৩১। একজন পূর্ণবয়স্ক মহিলার মোট ওজনের সাপেক্ষে মেদের শতকরা পরিমান কত?
(ক) ১০% (খ) ১৫% (গ) ২০% (ঘ) ২৫%

উত্তর: (ঘ) ২৫%

৪। সঠিক উত্তরটির পাশে সত্য এবং ভুল উত্তরটির পাশে মিথ্যা লেখো:

(i) ফাস্টফুড সুষম পুষ্টিকর খাদ্য নয় সত্য

(ii) বিদ্যালয়ের দ্বিপ্রাহরিক আহার একটি পুষ্টিকর কর্মসূচি সত্য

(iii) দেহভর সূচকের মান ১৮.৫ -এর কম হলে ব্যক্তিকে কম ওজনবিশিষ্ট বলা হয় সত্য

(iv) সাধারণত পূর্ণবয়স্ক পুরুষের ওজনের ১৫%মেদ থাকে সত্য

(v) মেদ ঝরাতে ফাস্ট ফুড বর্জন করতে হবে সত্য

স্বাস্থ্য ও শারীরশিক্ষা কর্মপত্র Section 1: Recap Zone Class 7

Leave a Comment