স্বাস্থ্য ও শারীরশিক্ষা কর্মপত্র Section 1: Recap Zone Class 7

২। বস্তুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে (√) চিহ্ন দাও :

১। মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণতার সম্পূর্ণ বিকাশ সাধনই হল শিক্ষা। – কে বলেছেন?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) মহাত্মা গান্ধী (গ) স্বামী বিবেকানন্দ

উত্তর: (গ) স্বামী বিবেকানন্দ

২। “তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না। যা বিশ্বজগতের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।” – কে বলেছেন?
(ক) প্লেটো (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) রুশো

উত্তর: (খ) রবীন্দ্রনাথ ঠাকুর

৩। “শিশু ও মানুষের অন্তর্নিহিত শারীরিক, মানসিক ও আত্মিক সর্বোচ্চ গুণগুলির প্রকাশই শিক্ষা।” – কে বলেছেন?
(ক) মহাত্মা গান্ধী (খ) স্বামী বিবেকানন্দ (গ) অ্যারিস্টটল

উত্তর: (খ) স্বামী বিবেকানন্দ

৪। “শারীরিক কার্যকলাপহীনতা প্রত্যেক মানুষের উত্তম শারীরিক অবস্থাকে ধ্বংস করে।” – কে বলেছেন?
(ক) প্লেটো (খ) রুশো (গ) অ্যারিস্টটল

উত্তর: (ক) প্লেটো

৫। “অনুশীলন ও পরিকল্পিত শারীরিক ব্যায়াম প্রত্যেক মানুষের উত্তম শারীরিক অবস্থাকে রক্ষা করে এবং সংরক্ষণ করে।” – কে বলেছেন?
(ক) প্লেটো (খ) রুশো (গ) অ্যারিস্টটল

উত্তর: (গ) অ্যারিস্টটল

৬। “সুস্থ শরীরে সুস্থ মনের সৃষ্টি করাই হল শিক্ষা।” – কে বলেছেন?
(ক) স্বামী বিবেকানন্দ (খ) অ্যারিস্টটল (গ) রুশো

উত্তর: (খ) অ্যারিস্টটল

৭। “শিক্ষার জন্য শিশু নয়, শিশুর জন্য শিক্ষা।” – কে বলেছেন?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) প্লেটো (গ) রুশো

উত্তর: (গ) রুশো

৮। “আমাদের অতীত সংস্কৃতির বাহক, বর্তমান সভ্যতার পোষক ও ভবিষ্যৎ প্রগতির জনক।” – কে?
(ক) শিল্প (খ) কৃষি (গ) শিক্ষা (ঘ) গৃহকর্ম

উত্তর: (গ) শিক্ষা

৯। “এটা একটি প্রক্রিয়া যেখানে এবং যার দ্বারা যুবক-যুবতীদের জ্ঞান, চরিত্র ও আচরণ পরিপূর্ণতা লাভ করে।” – এটা কী?
(ক) চাকরি (খ) পরিবার (গ) শিক্ষা (ঘ) সমাজ

উত্তর: (গ) শিক্ষা

১০। শারীরিক শিক্ষার ক্রীড়াকৌশল ও শারীরিক কর্মকাণ্ডের মাধ্যমে কী গড়ে ওঠে?
(ক) সুস্থ শরীর (খ) সুস্থ মন (গ) সুস্থ শরীর ও মন (ঘ) কোনোটিই নয়

উত্তর: (গ) সুস্থ শরীর ও মন

১১। “শারীরিক শিক্ষা সাধারণ শিক্ষার অংশ যা শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে একটি শিশুর ব্যক্তিত্বের বিকাশ ও তার দেহ, মন ও আত্মার পূর্ণতা ঘটায়।” – কে বলেছেন?
(ক) রুশো (খ) অ্যারিস্টটল (গ) জে পি থমাস (ঘ) স্বামী বিবেকানন্দ

উত্তর: গ) জে পি থমাস

১২। শারীরিক শিক্ষার উদ্দেশ্য কী?
(ক) সু-অভ্যাস ও সু-স্বাস্থ্য গঠন করা
(খ) শারীরিক পুষ্টতা এবং স্নায়ু ও মাংসপেশির সমন্বয় সাধন
(গ) নিরোগ জীবন ও রোগ প্রতিরোধ ক্ষমতার বিকাশ
(ঘ) উপরের সবকটি

উত্তর: (ঘ) উপরের সবকটি

১৩। শারীরিকশিক্ষার পরিধি বলতে কী বোঝো ?
(ক) তাত্ত্বিক ও ব্যবহারিক অধ্যয়ন-ক্ষেত্র
(খ) বিজ্ঞান ও কলা বিষয়বস্তুর হিসেবে শারীরিকশিক্ষা
(গ) খেলাধুলা, ছন্দময় ক্রিয়াকলাপ, বিনোদন ও আত্মপ্রকাশযোগ্য ও পেশাগত ক্ষেত্র
(ঘ) উপরের সবকটিই

উত্তর: (ঘ) উপরের সবকটিই

১৪। শারীরিক সংস্কৃতি কথাটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে ?
(ক) সংস্কৃত (খ) গ্রিক (গ) পালি (ঘ) ভারতীয়

উত্তর: (খ) গ্রিক

১৫। শারীরিক সংস্কৃতির ধারণাটি প্রকৃতপক্ষে কার সঙ্গে যুক্ত ?
(ক) শরীরের বাহ্যিক সৌন্দর্যমতার সঙ্গে
(খ) শরীরের অভ্যন্তরের সৌন্দর্যমতার সঙ্গে
(গ) মনের বাহ্যিক সৌন্দর্যমতার সঙ্গে
(ঘ) কোনোটিই নয়

উত্তর: (খ) শরীরের অভ্যন্তরের সৌন্দর্যমতার সঙ্গে

১৬। ব্যক্তির শারীরিক সংস্কৃতি কিসের উপর নির্ভর করে গড়ে ওঠে ?
(ক) দেহের আকার ও গঠন
(খ) দেহের পেশিশক্তি
(গ) দেহ উপাদান ও অনুপাত
(ঘ) উপরের সবকটিই

উত্তর: (ঘ) উপরের সবকটিই

১৭। খেলা কী ?
(ক) সহজাত প্রবৃত্তি
(খ) সৃজনশীল ক্রিয়াকলাপ
(গ) (ক) এবং (খ) উভয়ই
(ঘ) (ক) এবং (খ)-এর কোনোটিই নয়

উত্তর: (গ) (ক) এবং (খ) উভয়ই

১৮। কোনটি খেলার উদাহরণ ?
(ক) ফুটবল (খ) দাবা (গ) ইন্ডোর ক্রিকেট (ঘ) সবকটিই

উত্তর: (ঘ) সবকটিই

১৯। ড্রিল কী ?
(ক) ছন্দময় ব্যায়াম
(খ) সৌন্দর্যমূলক ব্যায়াম
(গ) ছন্দময় শৃঙ্খলাবদ্ধ সৌন্দর্যমূলক ব্যায়ামের সমষ্টি
(ঘ) উপরোক্ত কোনোটিই নয়

উত্তর: (গ) ছন্দময় শৃঙ্খলাবদ্ধ সৌন্দর্যমূলক ব্যায়ামের সমষ্টি

২০। ড্রিল অনুশীলনের উদ্দেশ্য কী ?
(ক) সামরিক বাহিনীতে যোগদান করা
(খ) দেহভঙ্গির উন্নতি
(গ) সৌন্দর্যবোধের বিকাশ
(ঘ) সঠিক দেহভঙ্গি, সৌন্দর্যবোধ, মৌলিক অঙ্গ-সঞ্চালনের উৎকর্ষ বৃদ্ধি ও সু-অভ্যাস গঠন

উত্তর: (ঘ) সঠিক দেহভঙ্গি, সৌন্দর্যবোধ, মৌলিক অঙ্গ-সঞ্চালনের উৎকর্ষ বৃদ্ধি ও সু-অভ্যাস গঠন

২১। কোন কার্যকলাপটিতে অংশগ্রহণ করলে ছন্দবোধ গড়ে ওঠে ?
(ক) ক্রিকেট (খ) দাবা (গ) লেজিম (Lezim) (ঘ) ক্যারাটে

উত্তর: (গ) লেজিম (Lezim)

২২। সামরিক শিক্ষার ক্ষুদ্র সংস্করণ কোনটি ?
(ক) ড্রিল (খ) মার্চিং (গ) এন সি সি (ঘ) এগুলির কোনোটিই নয়

উত্তর: (গ) এন সি সি

২৩। জাতীয় সমবায় শিক্ষার্থী বাহিনীর মূলমন্ত্রটি কী ?
(ক) ধর্মনিরপেক্ষতা ও শৃঙ্খলা
(খ) প্যারেড ও সমাজসেবা
(গ) একতা ও দেশপ্রেম
(ঘ) একতা ও অনুশাসন

উত্তর: (গ) একতা ও দেশপ্রেম

২৪। জাতীয় সমবায় শিক্ষার্থী বাহিনীর উদ্দেশ্য কী ?
(ক) ছাত্র ও যুব সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা
(খ) ছাত্র ও যুবসমাজকে সচেতন, সংবেদনশীল দেশ-সেবাব্রতে উদ্বুদ্ধ করা
(গ) প্রকৃত শৃঙ্খলাবদ্ধ, একতাবদ্ধ সৎ মানুষ হিসেবে ও ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তোলা
(ঘ) উপরের সবকটিই

উত্তর: (ঘ) উপরের সবকটিই

(২৫) এন সি সি তে ভর্তি হতে প্রথম বছর কত টাকা লাগে এবং দ্বিতীয় বছর কত টাকা লাগে?
(ক) ৫ + ৫ = ১০ টাকা (খ) ২৪ + ৪ = ২৮ টাকা (গ) ১০ + ৪ = ১৪ টাকা (ঘ) ২০ + ৪ = ২৪ টাকা

উত্তর: (গ) ১০ + ৪ = ১৪ টাকা

৩| নিচের বিবৃতি গুলি সত্য না মিথ্যা লেখ এবং মিথ্যা হলে সংশোধন করো:

(১) খেলা শারীরশিক্ষার পরিধির একটি অংশ মাত্র। ➡️ সত্য ✔️

(২) শরীরচর্চা মেদধিক্য কমাতে সাহায্য করে। ➡️ সত্য ✔️

(৩) শারীরিককার্যক্রমহীনতা প্রত্যেক মানুষের উত্তম শারীরিক অবস্থাকে ধংস করে। ➡️ সত্য ✔️

(৪) শরীরচর্চা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে স্বাস্থ্যকর জীবনযাপন করতে সুষম খাবার খেতে হবে। মিথ্যা

বিভিন্ন ধরনের জিমনাস্টিকসের বিবরণ

Leave a Comment