বিভিন্ন ধরনের জিমনাস্টিকসের বিবরণ

স্ট্র্যাডেল জাম্প

(ক) হাত দুটো পিছনদিকে সোজা করে দু-পা জোড়া করে দাঁড়াতে হবে। 
(খ) এরপর দু-পায়ে মাটিতে সজোরে চাপ দিয়ে হাতকে সামনের দিকে দোলা দিয়ে কাঁধের ঝাঁকুনিতে শরীরকে শুন্য তুলতে হবে। 
(গ) শুন্য লাফিয়ে ওঠার সময় দু-পা সামনের দিকে কোণাকুনি ফাঁকা করে কমর থেকে ভাঁজ করতে হবে এবং সোজা রেখে দু-হাত সোজা করে পায়ের সমান্তরাল ফাঁকা করতে হবে। 
(ঘ) এরপর কোমরের ভাঁজ খুলে জোড়া পায়ে মাটিতে দাঁড়াতে হবে। 

(২) এক হাতে কার্ট হুইল

(ক) দু-হাত উপরে তুলে বাঁ পা সামনে বাড়িয়ে পাশাপাশি পা ফাঁক করে বাঁ হাতে হ্যান্ড স্ট্যান্ড অবস্থায় নিয়ে যেতে হবে। 
(খ) ওই অবস্থা থেকেই ডান পা মাটিতে নামাতে হবে এবং হাত দিয়ে মাটিতে ধাক্কা দিয়ে বাঁ পা ডান পায়ের পাশে রাখতে হবে। দু-হাত কাঁধের উপর থাকবে। 

(৩) ডাইভ রোল

(ক) দু-এক-পা দৌড়ে হাত দুটো সামনে বিস্তার করে জোড়া পায়ে মাটিতে ধাক্কা দিয়ে পিছনে তুলে শরীরটা সোজা রেখে শুন্য তুলতে হবে। 
(খ) ওই অবস্থা থেকে শরীর মাটির দিকে আসার সময় হাত দুটোর ভরে শরীরটা হাঁটু থেকে ভাঁজ করে কাঁধ এবং পিঠের সাহায্য সামনে গড়িয়ে দিয়ে পায়ের উপর দাঁড়াতে হবে। 

(৪) জাম্প ৩৬০^\circ টার্ন

(ক) হাত দুটো পিছনে সোজা করে রেখে দু-পায়ে দাঁড়াতে হবে। 
(খ) এরপর দু-পায়ে মাটিতে সজোরে ধাক্কা দিয়ে দু-হাত দলা দিয়ে কাঁধের ঝাঁকুনিতে উপরদিকে লাফিয়ে উঠতে হবে। 
(গ) ওঠার সময় কমর ও কাঁধের সাহায্য যে-কোনো একদিক দিয়ে এক পাক ঘুরে মাটিতে দাঁড়াতে হবে। 

(৫) বসা অবস্থা থেকে পিছনে ওয়াক ওভার

(ক) প্রথমে পা দুটো জোড়া করে সামনের দিয়ে ছড়িয়ে দিয়ে মাটিতে বসতে হবে। হাত দুটো নিতম্বের দুপাশে মাটিতে রাখতে হবে। হাতের আঙ্গুল যেন পিছনদিকে থাকবে। 
(খ) এরপর এক-পায়ের হাঁটু ভাঁজ করে এবং অন্য পা সোজা রেখে শরীরটা উপরদিকে তুলতে হবে। 
(গ) এরপর প্রথমে সোজা রাখা পা কমর থেকে আন্দোলিত হয়ে উপরদিকে যাবে এবং পরক্ষণে ভাঁজ করা পা মাটিতে ধাক্কা দিয়ে উপরদিকে তুলতে হবে। 
(ঘ) শরীরটা ধাক্কা দিয়ে যখন উপরদিকে যাবে তখন হাতদুটো কাঁধ থেকে ভিতরদিকে মোচড় দিতে হবে এবং পাদুটো পরপর মাটিতে আনতে হবে। 

স্বাস্থ্য ও শারীরশিক্ষা কর্মপত্র Section 1: Recap Zone Class 7

Leave a Comment