দেহভঙ্গির বিকৃতি দূরীকরণের ব্যায়াম

দেহের বিভিন্ন অংশের মধ্যে সামঞ্জস্য রাখাকে সাধারনভাবে দেহভঙ্গি বলে। দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে সুসমন্বয় না থাকলে দৈহিক বিকৃতি লখ করা যায় তাকে বলে দেহভঙ্গির বিকৃতি। 

হাঁটা, বসা, দৌড়ানো শিক্ষার্থীদের স্বাভাবিক অঙ্গ সঞ্চালনের অংশ। এই কাজটি সঠিকভাবে না করার ফলে মানবদেহে কিছু কিছু স্বাভাবিক বিকৃতি দেখা যায়। এছাড়া অন্যান্য কারণেও এই বিকৃতি আসতে পারে, তবে তা দূর করবার সঠিক পদ্ধতি শিক্ষার্থীদের শিখতে হবে। 

(ক) ফ্ল্যাট ফুট: পায়ের তলার সাধারণ বাঁক থাকে না বা কম থাকে এবং খালি পায়ে দাঁড়ালে পায়ের তলার প্রায় বেশিরভাগ অংশই মাটি স্পর্শ করে। 

ফ্ল্যাট ফুট রোগের পূর্ব সতকর্তা :

(১) স্থুলত্ব কমানো উচিত, (২) শিশুদের বেশিক্ষণ না হাঁটানো, (৩) উপযুক্ত জুতো ব্যবহার করা উচিত, (৪) শিশুদের ভারী ওজন বহন না করানো উচিত। 

ফ্ল্যাট ফুট রোগের কারণ:

(১) মেদবহুল দেহ, (২) অনুপযুক্ত জুতোর ব্যবহার, (৩) পায়ের দুর্বল মাংসপেশী, (৪) দ্রুত শরীরের ওজন বৃদ্ধি (৫) দীর্ঘসময় দাঁড়িয়ে কাজ করা, (৬) অতিরিক্ত ভারবহন ইত্যাদি

ফ্ল্যাট ফুট রোগের প্রতিকার:

(১) গোড়ালির উপর ভর দিয়ে হাঁটা, (২) নিয়মিত বজ্রাসন অভ্যাস করা, (৩) বালির উপর হাঁটা, (৪) মেঝেতে তোয়ালে পেতে দিযে পায়ের আঙ্গুল দিয়ে গোটানো (৫) কাছের গুলি পায়ের আঙ্গুল দিয়ে তুলে একটি পাত্রে রাখা

(খ) নক-নি: দু হাঁটু স্পর্শ জাতীয় ত্রুটি। পায়ের, বিশেষভাবে ঊরু ও হাঁটুরসন্ধির ত্রুটিপূর্ণ গঠনের ফলে হয়। 

নক-নি পূর্ব সতর্কতা:

(১) শিশুর স্বাভাবিকভাবে হানতে শেখার আগে জোর করে হাত ধরে হাঁটার উপর জোর না দেওয়া। 
(২) উপযুক্ত সুষম খাদ্যগ্রহণ। 

নক-নি কারণ: (১) রিকেট, (২) চ্যাটালো পায়ের তল, (৩)স্থুলকায় দেহ, (৪) শৈশবে অতিরিক্ত ভারবহনের কাজ করা, (৫) পুষ্টির অভাব, বিশেষ করে ভিটামিন ‘ডি’, ক্যালশিয়াম এবং ফসফরাস। 

নক-নি -এর প্রতিকার: (১) দু-হাঁটুর মাঝ্কাহ্নে বালিশ রেখে হাঁটা,
(২) নিয়মিত পদ্মাসন ও গোমুখাসন অভ্যাস করা,
(৩) কড লিভার তেল মালিশ বিশেষ উপকারী,
(৪) পায়ের পাতার বাইরের অংশের উপর ভর দিয়ে হাঁটা,
(৫) শুয়ে দু-হাঁটু ভাঁজ করে পায়ের পাতা দুটো পরস্পর লাগিয়ে উপরে তুলতে হবে। 

(গ) বো-লেগ: দুপায়ের পাতা পাশাপাশি রেখে দাঁড়ানো অবস্থায় দু-হাঁটু ধনুকের মতো বেঁকে যায়। 

বো-লেগের পূর্ব সতর্কতা: (১) শিশুকে খুব কম বয়সে হাঁটতে না শেখানো,
(২) অতিরিক্ত ভারবহন, (৩) শিশুর প্রতি অযত্ন

বো-লেগের প্রতিকার: (১) পায়ের পাতার ভিতরে দিক টিপে হাঁটার অনুশীলন
(২) সুষম খাদ্যগ্রহণ ও ভিটামিন ডি-যুক্ত খাদ্যগ্রহণ

মেদাধিক্য সম্পর্কে কিছু বিবরণ

Leave a Comment